ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ডা: ফারুক আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে ২শ’ পরিবারে খাদ্য বিতরণ

admin
এপ্রিল ২২, ২০২০ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীতে আওয়ামীলীগ নেতা ডা: মো: ফারুক আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশেনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ডের টেক পাড়া আইডিয়াল স্কুল মিলনায়তনে টেক পাড়া এলাকার নিম্ন আয়ের ২শ’ পরিবারের মাঝে চাউল, ডাল, আলু, পিয়াজ, মুড়ি, বুট ও চিকিৎসা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর নবীন লীগের সভাপতি কে এম পলাশ মাহমুদ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল বারেক মিয়া, দুলাল মাতাব্বর, হিরণ মিয়া প্রমুখ।

এ সময় আওয়ামীলীগ নেতা ডা: ফারুক আহম্মেদ বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ।

তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে টেক পাড়া এলাকার ২শ’ পরিবারের মাঝে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করি। আমি আশা করছি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।

স/এষ্