মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের চকদেব পাড়ায় সর্দিজ্বর ও শ্বাসকষ্টে মাহবুব আলম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে সে মারা যায়। বৃহস্পতিবার দুপুরে মাহবুব আলমের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।
এলাকাবাসি সুত্রে জানা যায়, মৃত মাহবুব আলম দু’দিন আগে সর্দিজ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নওগাঁয় তার চকদেবপাড়ার বাসায় আসেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মাহবুব আলমের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকাল ৬ টার দিকে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সন্দেহে এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর-এ মোর্শেদ আরো জানান, মাহবুব আলমের নমুনা বৃহস্পতিবার দুপুরে সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদ জুম্মা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার মৃতদেহ নওগাঁ সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার মৃতদেহ দাফনের পর তার পরিবারের আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
স/এষ্

