মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : দেশে দিন দিন প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য নওগাঁ জেলাকে লকডাউন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক হারুন-অর-রশীদ নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।
আর এক সপ্তাহের মধ্যেই ইরি-বোরো ধান কাটা-মাড়াই শুরু হবে। মানুষ এখন ঘর বন্দী। জেলায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ লক্ষ হেক্টর জমির ধান কাটা ও মাড়াই নিয়ে উদ্বিগ্ন নওগাঁর রাণীনগরসহ ১১টি উপজেলার কৃষকরা। লকডাউন দীর্ঘ সময় হলে শ্রমিক সংকটে পড়বেন কৃষকরা।
চলতি মৌসুমে ইরি-বোরো শ্রমিক সংকটের কারণে ধান কাটা-মাড়াই কাজ ব্যাহত হওয়ার আশংকার ভাবনায় ভাবছেন কৃষকেরা। ফলে তাদের কষ্টার্জিত কাংক্ষিত ক্ষত ফসল সঠিক সময়ে ঘরে তোলা নিয়ে চরম দুঃচিন্তায় পড়েছেন কৃষককুল।
বিগত বছরগুলোতে ধান কাটা-মাড়াই এর সময় নীলফামারি, ডোমার, চিলাহাটি, ভেড়ামারা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পোড়াদহসহ বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিকরা রাণীনগরসহ জেলার ১১টি উপজেলায় আসতো। কিন্তু এবছর করোনা ভাইরাসের চলমান সমস্যার সমাধান না হলে বাহিরের শ্রমিকেরা আসতে না পারলে ধান কাটা-মাড়াই নিয়ে শ্রমিক সংকটে পড়তে হবে বলে জানিয়েছেন এলাকার কৃষকেরা।
কৃষকদের ভাষ্যমতে, চলতি মৌসুমে সময়মত শ্রমিক না পেলে ধান নিয়ে বিপাকে পড়েতে পারে কৃষকরা। শ্রমিক সংকটের কারণে সময়মতো ধানগুলো ঘরে তুলতে পারবেন কিনা বর্তমানে এই আশঙ্কা রয়েছে এলাকার কৃষকদের মনে।
বাহিরের শ্রমিকরা আসে তারপরও যে সব স্থানীয় শ্রমিক পাওয়া যায় তাদের দ্বিগুন পারিশ্রমিক দিতে হয়। এবার যদি বাহিরের শ্রমিকেরা আসতে না পারে তাহলে বড়ই বিপাকে পড়বে কৃষকেরা। জেলার কৃষকরা কাটারীভোগ, জিরাশাইল, খাটো-১০, স্বর্ণা-৫ জাতের ধান চাষ করেছেন।
এব্যাপারে কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক এলাকাগুলোর ইউএনও সাহেবদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যাতে ধান কাটা-মাড়াই এর কাজ ব্যাহত না হয়। স্ব স্ব এলাকার ইউএনও সাহেবরা প্রত্যয়নপত্র দিয়ে শ্রমিকদের কাজে পাঠাবেন। তাহলে আর শ্রমিক সংকট হবেনা বলে আশা করা যায়।
স/এষ্

