এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়তে করোনা আতংককে পুঁজি করে ফাঁকা রাস্তায় পুলিশ পাহারায় দির্ঘদিন যাবৎ পাচার হচ্ছিলো নিষিদ্ধ জাটকা ইলিশ। আর এসব জাটকা বহনকারী গাড়ি আটক করে পুলিশের পিটুনি খেয়েছেন ৫ গ্রাম্য পুলিশ।
উপজেলার কাঠাদিয়া গ্রামের পাশের ঈদগাঁয়ের সামনের রাস্তায় বুধবার এ ঘটনা ঘটে। অটো ও পিক্যাপ ভ্যানে করে পুলিশ পাহারায় জাটকা পাচারের সময় গ্রাম্য পুলিশ জাটকাসহ গাড়ি আটক করলে ৫ গ্রাম্য পুলিশসহ ৬ জনকে পিটিয়ে জখম করে টঙ্গীবাড়ীর দিঘির পাড় তদন্ত কেন্দ্রের পুলিশ।
এ ঘটনায় দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের এএসআই তাজ উদ্দিন,কনষ্টেবল দীপু মল্লিক ও কনষ্টেবল মো. মহসিনকে ক্লোজড করা হয়েছে। জানাগেছে দির্ঘদিন যাবৎ টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের সামনের মাছ ঘাট দিয়ে ওই কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমানের তত্ত্বাবধানে বিপুল পুরিমান জাটকা পাচার হচ্ছিলো।
বুধবার ভোড়ে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের এএসআই তাজউদ্দিন, কনষ্টেবল দীপু মল্লিক ও কনষ্টেবল মো. মহসিন এর নেতৃত্বে বিপুল পরিমান জাটকা পাচারের সময় উপজেলার কাঠাদিয়া ঈদগাঁয়ের সামনে ৫ গ্রাম্য পুলিশ জাটকা বোঝাই ২টি পিকাপ, ১টি সিএনজি, ১টি আটো গাড়ি ও ১টি নসিমন আটক করে।
এতে ওই ৩ পুলিশ ৫ গ্রাম্য পুলিশসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত গ্রাম্য পুলিশ নবু শেখ, সুজন শেখ,শহিদ মাল,রশিদ শেখ, রহমান শেখ ও ওই এলাকার ওয়াসিম বেপারীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গ্রাম্য পুলিশ নবু সেখ জানান, করোনা আক্রান্ত নারয়নগঞ্জের মানুষ যাতে এ রাস্তা দিয়ে প্রবেশ করতে না পারে সে জন্য আমরা টঙ্গীবাড়ী ইউএনওর নির্দেশে ভোড়ে রাস্তায় ডিউটি করছিলাম। এ সময় আমরা জাটকাসহ ২টি পল্লি বাইক আটক করি। তার একটু পরে ৩টি পিক্যাপভ্যান বোঝাই জাটকা ইলিশ ওই রাস্তা দিয়ে পাচার হওয়ার সময় আমরা পিকাপ গুলোকে থামানোর চেষ্টা করলে পিকাপ থেকে নেমে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর এএস আই তাজউদ্দিন ও দুই কনেস্টবল আমাদের পিটিয়ে জখম করে।
এ সময় আমাদের চিৎকারে ওই এলাকার ওয়াসিম বেপারী এগিয়ে আসলে তাকেও পিটায় পুলিশ। পরে পুলিশ জাটকা বোঝাই পিকাপগুলো নিয়ে গিয়ে আলদী বাজার পর্যন্ত এগিয়ে নিরাপদে পৌছে দিয়ে এসে পূর্ণরায় আমাদের পিটায় আর বলে তোদের জাটকা আটক করতে বলেছে কে?
টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান, দিঘিরপাড় দিয়ে জাটকা মাছসহ বিভিন্ন অবৈধ জিনিস পাচার হয়। বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে বহুবার জানানো হয়েছে। এর সাথে জরিত রয়েছে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান।
এ ব্যাপারে কাঠদিয়া শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বেপারী জনান,বিগত কয়েকদিন যাবত ইউএনও স্যারের নির্দেশে রাস্তায় আমার ইউনিয়নের গ্রাম্য পুলিশরা পাহাড়া দিচ্ছিলো। বুধবার ভোরে ওই রাস্তা দিয়ে জাটকা নিয়ে যাওয়ার সময় গ্রাম্য পুলিশ পিকাপসহ জাটকা আটক করায় পুলিশ আমার গ্রাম্য পুলিশ ও আমার চাচাতো ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে গ্রাম্য পুলিশরা আমায় খবর দিলে আমি আসলে পুলিশ পূর্নরায় আমার সামনে গ্রাম্য পুলিশদের মারতে আসে আর বলে ওরা কার নির্দেশে জাটকা ধরেছে।
স/এষ্

