মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নে ট্রলি চালানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে চাষকৃত জমির উপর দিয়ে ট্রলি চলাচলে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে নারীসহ ১০ জনকে আহত করা হয়েছে।
সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের ১৬ আনি কান্দিতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় হবি কারকন (৪০). সবুজ কারকন(৩৫). সিমু বেগম,চানু কারকন(৭০). রোকসনা (৩৬). শাহেলা বেগম (৩৫).রহিমা বেগম (৫০),মোঃ ফরহাদ (২৪)। এসময় গ্রামটির ৯ ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। লুট করা হয় নগত টাকা ও ৪ ভড়ি স্বর্ণ।
জানাগেছে, মাঝিকান্দি গ্রামের ইউপি সদস্য পারভিন বেগমের ট্রলি চালাতো অলিউল্লাহ । তারা সোলআনি কান্দি গ্রামের কৃষক মুক্তার হোসেনের জমির উপর দিয়ে ট্রলি নিয়ে ফসল নষ্ট করে। বার বার ট্রলি চালানোর কারনে মুক্তারের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ পর্যায়ে জমির মালিক মোঃ মোক্তার হোসেন ট্রলি চলাচলে বাঁধা দেয়া।
পরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ইউপি সদস্য পরভিনের নেতৃত্বে অলিউল্লাহ,জান শরিফ,মনু,মোবারক,রিপন গংরা সোলআনি কান্দিতে হামলা চালায়। হামলাকালে তারা সোলানিকান্দির গ্রামবাসীদের মারধর,বাড়ীঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ভুক্তভোগীরা মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। হামলার বিষয়ে জানতে চেয়ে অলিউল্লাহ গংদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ থানার এস আই সজিব জানান, মারামারি এবং ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

