ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৪ জন

admin
এপ্রিল ১৪, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে তিন দিনে ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলো। আজ মঙ্গলবার জেলায় নতুন করে ৪ জনকে করোনা রোগী হিসাবে শনাক্ত করেছে আইইডিসিআর। চারজন হলো মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় ৬০ বছর বয়সী একজন, গজারিয়া উপজেলার বাউশিয়াতে ৫৫ বছর বয়সী নারী, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট এবং সিরাজদিখান উপজেলার আবির পাড়ায় ২৭ বছর বয়সী একজন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এদের মধ্যে ৬ জনকে কুয়েতমত্রী হাসপাতালে, ২ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে উপজেলা ভিত্তিক আইসোলেশনে এবং বাকীদের নিজ বাড়ীতেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, গতকাল পর্যন্ত ১২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে এই ১৮ জনের পজেটিভ আসে। আজকে নতুন করে ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। করোনায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে অধিকাংশ রোগী ঢাকার মিরপুর এবং পার্শবর্তী জেলা নারায়নগঞ্জে থেকে সংক্রামিত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দিন দিন জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও প্রশাসন পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত আজও সম্ভাব হয়নি। পার্শবর্তী জেলার লোক এখন মুন্সীগঞ্জে আসা যাওয়া করছে। এতে করে জেলার লোকজন আতংকে রয়েছে। জেলাবাসীর দাবি করোনা মোকাবেলায় স্থানীয় প্রশাসন আরো কার্যকরী পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

স/এষ্