ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

admin
এপ্রিল ১৪, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগরে ঢাকা – মাওয়া মহাসড়কের বেজগাঁও এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগরের বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান,তিন মাস ধরে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল। শরীয়তপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় র‌্যাব।

এ সময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

স/এষ্