মতিউর রহমানঃ সারাবিশ্ব এখন করোনা মহামারীতে ভুগছে। সচেতন কেউই না কিন্তু আতঙ্কিত সবাই। সকালে ক্রিকেট বিকেলে ফুটবল সন্ধ্যায় চায়ের আড্ডা। সরকারের কোন নিয়মই যেন তোয়াক্কা করছে না এরা। আর কেনই বা করবে? কারণ তারাতো আইলা, সিডরের মত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে।
আর করোনা তো চোখে দেখা যায় না, হঠাৎ আঘাত ও হানে না। তাই করোনাভাইরাসকে তোয়াক্কা করছে না এরা। বলছিলাম খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের কথা।
করোনাভাইরাসে আক্রন্ত দেশে এখন হাজার ছাড়িয়েছে। মৃত্যু ও প্রায় অর্ধশত। নতুন করে খুলনাতে করোনা রোগী সনাক্ত হয়েছে ।
কিন্তু তারপর ও সচেতনতার অভাব যেন রয়েগেছে। এই অজ্ঞ মানুষ গুলোকে সচেতন করার জন্য বাগালি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুস সাত্তার পাড় গ্রামে গ্রামে এসে মানুষকে সচেতন করছে। সরকারের নিয়ম মানতে উৎসাহী করছে। জনসমাগম বন্ধ করতে কাজ করছে।
চেয়ারম্যান বলেন, সবাই নিজ ঘরে অবস্থান করুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে না যায়। বহিরাগত কেউ যেন প্রবেশ না করে। এবং যারা কর্মস্থান ছেড়ে বাড়িতে আসছে তারা যেন ১৪ দিনের আগে বাহিরে না আসে। তিনি সব সময় জনগণের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
স/এষ্

