মেহেরপুর প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে বের হওয়া ও অযথা ঘোরাফেরার অপরাধে মেহেরপুরে ২৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে। গত ১৮ ঘন্টায় মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জরিমানা করা হয়।
আজ সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিনা প্রয়োজনে সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে এসে ঘোরাফেরা করার অপরাধে ৪ জনকে ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া রোববার সন্ধ্যার পর থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার অপরাধে ২২ জনকে জরিমানা করে ৬ হাজার ৫০০ টাকা আদায় করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেরপুরকে করোনামুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
স/এষ্

