ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর মান্দায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
এপ্রিল ১৩, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় হেরোইনসহ দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার সকাল ৯টায় কুসুম্বা মোড় থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামের মোঃ তরিকুল ইসলাম ছেলে মোঃ শাহিন (২৮), এবং একই এলাকার জমেনপুর গ্রামের মোঃ আজমল হক ছেলে মোঃ আব্দুর রশিদ (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানান, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি এস,এম, জামিল আহমেদ ও এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে কুসুম্বা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ৩৩০ গ্রাম, মোবাইল ০৩টি, সিম কার্ড -০৫টি, মেমোরী কার্ড ০১, মোটর সাইকেল ০২টি, হেলমেট ০২টি, ড্রাইভিং লাইসেন্স ০১টি, ইন্স্যুরেন্স সনদপত্র ০১টি, মাদক বিক্রয়ের ৩৭০০ টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব আরোও জানান, এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ারের প্রক্রিয়া চলছে।

স/এষ্