ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করবোনার মধ্যেই বাংলাবান্ধা দিয়ে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

admin
এপ্রিল ১৩, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধিঃ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারি মধ্যেই ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া দুই নারীসহ আট বাংলাদেশি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

এ বন্দরটি দিয়ে দেশে ফিরলেন মোট ১৫ জন। তবে তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে বিগত ০৬ এপ্রিল চারজন ও ১২ এপ্রিল তিনজন একই বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, সোমবার ভারত থেকে দেশে ফেরা আট জনসহ মোট ১৫ বাংলাদেশিকে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর স্থলবন্দর এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের বিভিন্ন এলাকায় এসব বাংলাদেশি নাগরিকরা আটকে পড়েছিলেন। এর আগে তারা চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়েছিলেন।

বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলবন্দর এলাকায় সবাইকে সরকারি খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী বলেন,দেশে ফিরিয়ে আনা ১৫ বাংলাদেশিকে বন্দর এলাকায় সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স/এষ্