ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে অসহায় মানুষের কাছে সাহায্য যেন সোনার হরিন

admin
এপ্রিল ১৩, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: নোভেল করোনা প্রার্দুভাব রোধে কাজ বন্ধ হয়ে গেছে দিন মজুর,কৃষক,রিক্সা চালক,কুলি,কাঠোরিয়া সহ বিভিন্ন পেশার দরিদ্র অসাহায় কয়েক হাজার পরিবারের কর্তা ব্যক্তিদের। এতে খাবার সংকটে পরেছে পরিবারগুলো।

সরকারি বেসরাকারি ভাবে খাদ্য সহায়তা দিলে তাদের ভাগ্যে জোটেনি এক মুঠ চাল। এদের বেশি ভাগ ভাড়াটিয়া হওয়ায় সাহায্য যেন সোনার হরিনে পরিনিত হয়েছে। অভিযোগ রয়েছে ইতো মধ্যে সরকারি বেসরকারি ভাবে যত ত্রান সহায়তা দেয়া হয়েছে তার সিংহ ভাহ গেছে স্থানীয়দের ঘরে । যাদের অভাব অনটন নেই তারাও পেয়েছে খাদ্য সহায়তা।

উত্তর ইসলাম পুরের মাদ্রাসা রোড এর দুই পাশে এবং মাদ্রাসার পিছনে দরিদ্র পরিবারে সংখ্যা হবে দের থেকে দুই শতাধিক যারা এখানে কেউ জায়গা ভাড়া আবার কেউ বা বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজন নিয়ে থাকেন। এদের মধ্যে হাতে গোনা দুই একজন সহযোগিতা পেলেও বেশির ভাগ পায়নি সাহায্য নামক সোনার হরিনের দেখা। শুধু মাদ্রাসা রোডেই নয় পুরা উত্তর ইসলাম পুরে একই চিত্র।

অভিযোগ রয়েছে এই এলাকার কাউন্সিলর সুলতান আহম্মেদ সরকারি বা বেসরকারী ত্রান সহযোগীতা পেলে তা পৌছে দেন তার বাড়ীর এলাকা মোল্লার চরে। যদিও ওই এলাকায় দরিদ্রের সংখ্যা খুব একটা বেশি নয়। যেখানে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেশির ভাগ ভোটার উত্তর ইসলামপুরে আর এখানে কর্মহীন দরিদ্র ভাড়াটিয়ার সংখ্যা বেশি এবং এরা সবাই এই এলাকার ভোটার।

অপর দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিন ইসলাম পুর,যোগনী ঘাট,ও ব্রিজের ওপারে চরকিশোরগঞ্জ এলাকায়। এই ওয়ার্ডের কাউন্সিলর তো দেশ ছেড়েছেন তাও বছর খানেক আগে । যেমন মরার উপর খড়ার গাঁ।তাহলে কি আর পাওয়া যাবে ত্রান সহায়তা।

যেখানে কাউন্সিলর থাকা অবস্থায় মিলছেনা খাদ্য সহায়তা সেখানে না থাকার বিষয়টি বলার অপেক্ষা রাখেনা। এই এলাকা গুলোতে কর্মহীন দরিদ্র পরিবারে সংখ্যার হিসাব কসতে সময়টা লাগে বেশ। তবে তাতে কি সহায়তা তো আর মামার বাড়ীর আবদার নয় চাইলেই পাওয়া যাবে। বিষয়টা এখানে তাই মনে হচ্ছে। দরিদ্র দিনমজুর পরিবার গুলোর কপালেও জোটেনি ত্রান সহযোগীতার ছিটে ফোটাও।

এবার আসি পৌরসভার ৩ নং ওয়ার্ড হাটলক্ষিগঞ্জে এখানে তো ভোটার বলতে ভাড়াটিয়াদের আধিপত্ত। এই এলকাটির সিংহ ভাগ ভোটার দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে বসাবস করা শতশত পরিবার। যারা দীর্ঘদিন যাবত বসবাস করছে এই এলাকাটিতে। কেউ আবার ভোটারও নয়।

তবে এই মানুষ গুলোর চিত্র বলে বোঝানো যাবেনা। এখানে না খেয়ে দিনযাপন করা খুব একটা কঠিন নয়। কারন ত্রানের জন্য যুদ্ধ করার চেয়ে না খেয়ে দিন যাপন করা তাদের কাছে অনেক সহজ। তবে এই মানুষ গুলোর জন্য কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছে ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন। তিনি পর্যাপ্ত সহযোগীতা পচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।

তবে আশার বানী শুনালেন সদর উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ ফারুক আহম্মেদ। তিনি জানান, একটি মানুষও না খেয়ে থাকবেনা। সরকার পর্যাপ্ত সহযোগীতা করছে। আমরা তা মানুষের মাঝে পৌছে দিচ্ছি। এখানে কে ভাড়াটিয়া বা কে স্থানীয় তা আলাদাভাবে দেখার সুযোগ নেই। সরকারে লক্ষ্য সবার ঘরে পৌছে যাবে খাদ্য সহ সব ধরনের সহায্য সহযোগীতা।

আশা নয় কার্যকর পদক্ষেপে সবার ঘরে ঘরে যেন খাদ্য ও প্রয়োজনীয় সকল সহায্য সহযোগীত পৌছাতে পারে সেই প্রত্যাশা সকলের।

স/এষ্