ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাতের আঁধারে কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিলো সংবাদকর্মীরা

admin
এপ্রিল ১৩, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: নোভেল করোনার প্রাদূর্ভাবে কর্মহীন শতাধিক দরিদ্র ভাড়াটিয়াদের মাঝে খাবার সামগ্রী পৌছে দিয়েছে সংবাদকর্মীরা । রবিবার গভীর রাতে শহরের উত্তর ইসলামপুর,খালইষ্ট ও মানিকপুরের শতাধিক পরিবারে মাঝে পৌছে দেয়া হয় চাল,ডাল,আলু ও পেঁয়াজ।

সাংবাদিক মোঃ জাফর মিয়া,এম এম রহমান,রাজীব হোসেন বাবু,কাজী কাউসার, শিহাব আহম্মেদ ও রুবেলদের উদ্যোগে রাতের আঁধারে ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। এর আগে সরকারি বেসরকারি ভাবে কয়েক দফা খাদ্য সহায়তা দিলেও তা চলে গেছে স্থানীয়দের ঘরে ফলে ভাড়াটিয়া জনগৌষ্ঠি পায়নি সাহায্য। তাই ভাড়াটিয়া দরিদ্রদের ঘরে খাবার পৌছে দিতে এমন উদ্যোগ নেয় সাংবাদিক মোঃ জাফর মিয়া,এম এম রহমান,রাজীব হোসেন বাবু,কাজী কাউসার,শিহাব আহম্মেদ ও রুবেলরা।

উত্তর ইসলামপুরের দরিদ্র ভাড়াটিয়া নাজু বেগম বলেন,কত দিক থেকে কত ত্রান আসে কেউ আমাদের দেয়না। যা দেয় সব স্থানীয়দের দেয়। ভাড়াটিয়াদের তারা মানুষ মনে করেনা। কতদিন ধরে আমাদের কাজ বন্ধ খাওয়ার কিছু ছিলোনা । হঠাৎ করে গর্ভীর রাতে সাংবাদিকরা আমার দর্জায় টোকা দিয়ে খাবার সামগ্রী দিয়ে গেছে এতে আমরা খুব খুশি। ওনাদের মত সবাই যদি এগিয়ে আসতো তাহলে আমাদের খুব উপকার হতো।

ভাড়াটিয়া দরিদ্র পরিবার গুলো সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক এম এম রহমান ও সাংবাদিক মোঃ জাফর মিয়া বলেন, করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এদের বেশির ভাগই দরিদ্র ভাড়াটিয়া। বিভিন্ন জায়গা থেকে ত্রান সহায়তা আসলেও এই ভাড়াটিয়া দরিদ্র পরিবার গুলোর কাছে তা পৌছায়না। তাই আমরা আমাদের স্বাদ্ধমত কয়েকজন সংবাদকর্মির উদ্যোগে শতাধিক পরিবারে মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছি। চেষ্টা করবো এই সহযোগীতা অব্যাহত রাখার।

স/এষ্