ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কর্মহীনদের মাঝে ফরিদপুর মেডিকেলের ছাত্রদের খাদ্যসামগ্রী বিতরণ

admin
এপ্রিল ১২, ২০২০ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন (এম,ডি,এস,এফ) এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন সংগঠনটির কর্মীরা।

রবিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ঈশান গোপালপুর ইউনিয়নের অন্তর্গত চাঁদপুরের ফতেহপুর গ্রামের ও কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট এলাকায় ৫০ টি পরিবারকে এ খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তেল, আধা কেজি চিড়া, আধা কেজি পিয়াজ, ১ কেজি আলু,লবন ও ১ টি সাবানের একেকটি প্যাকেট দেওয়া হয়।

এ সময় ফতেহপুর গ্রামের খাদ্য সহায়তা প্রাপ্ত এক বয়স্ক বলেন, দীর্ঘ দিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারতেছি না, কোন আয় রোজগার নেই, আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। এই সাহায্যে কয়েকটা দিন হয়তো চলে যাবে কিন্তু তারপরে কি করবো? তাছাড়া আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররাও কোন খোঁজ খবর নেয় না। রোজগার বন্ধ হওয়াতে দিশেহারা আমরা।

খাদ্য বিতরণকালে ফরিদপুর মেডিক্যাল এন্ড ডেন্টাল এ্যাসোশিয়েশন এর সাধারণ সম্পাদক মেডিকেল শিক্ষার্থী তানভীর রহমান প্রান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম তানভীর, এনামুল হাসান, কার্যকরী সদস্য অভ্র তূর্য গুহ, ইশমাম ছোয়াদ অর্নব উপস্থিত ছিলেন।

স/এষ্