হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : এবার ফরিদপুরের মধুখালীতে অরুনচন্দ্র (৭০) নামের এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘিদন ধরে জ্বর, ঠান্ডা, কাঁশিতে আক্রান্ত ছিলেন।
শনিবার পাশ্ববর্তী জেলা রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় নভেল করোনা ভাইরাসে ৫ পজেটিভ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেন। সেই ৫ নামের তালিকার একজন অরুনচন্দ্র। তিনি তার জামাতা বাড়ি রাজবাড়ি জেলা সদরের বসন্তপুরে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি এখনো সেখানে রয়েছেন।
রাজবাড়ি জেলার সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম জানিয়েছেন, তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং কোনো সমস্যা হলে আইইডিসিআরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম আক্রান্তের সত্যতা স্বীকার করে বলেন, তিনি এখন রাজবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো ৬১ জনের নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত ৩৬ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। আর বাকি নমুনা পরীক্ষা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৮ জনকে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৮০৮ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬২১ জন।
স/এষ্

