মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাটির বাড়িতে আগুনে পুড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার গভীর রাতে উপজেলার করজগ্রাম দোগাছিপাড়া গ্রামের সেলিম মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
ভূক্তভোগী সেলিম মন্ডল জানায়, রাতের খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান দেড়টা দিকে ঘুম থেকে জেগে ওঠে দেখতে পায় বাড়িতে দাউ দাউ করে আগুন জলছে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
পরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট দ্রুত ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। এর পরেও বাড়ির টিনের চালা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সেলিম মন্ডল।
রাণীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলুর রহমান বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকে লাগা আগুনে বাড়ি-ঘর ভস্মিভূত হয়েছে।
স/এষ্

