ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১৪ জনকে ৩১ হাজার টাকা জরিমানা

admin
এপ্রিল ১২, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১.০৪.২০) দুপুরে বোয়ালমারী পৌর সদর বাজারের লাবণী ষ্টোরের মালিক অলোক কুমার সাহাকে (৪৮) ৫ হাজার, মানিক মিয়াকে (৩৫) ৫ হাজার, মিরাজ মীরকে (৩৫) ৫ হাজার, পলাশ কাজীকে (২৬) ৫ হাজার, মোল্যা ফার্মেসির মালিক সৈয়দ আলীকে (২৮) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। অপরদিকে পৃথক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বোয়ালমারী পৌর সদর বাজারে অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় মোটর আইনের ২১৮/৬৬ ধারায় রাকিব মিয়াকে ২ হাজার টাকাসহ ৯ জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, সরকারি নির্দেশনা মেনে পরিস্থিতি সামাল দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

স/এষ্