ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“লাল-সবুজের এই দেশ গঠনে হরিজন সম্প্রদায়ের ভুমিকা অপরিসীম” : ইসরাফিল আলম

admin
এপ্রিল ১২, ২০২০ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাউথ এশিয়ান পার্লামেন্ট্রিয়াল কোকাসের কো-চেয়ারম্যান মো: ইসরাফিল আলম বলেছেন লাল-সবুজের এই দেশ গঠনে হরিজন সম্প্রদায়ের ভুমিকা অপরিসীম।

কিন্তু আমরা তাদের কে এখনো নিচু দৃষ্টিতে দেখি। বর্তমান সরকারের আমলে এই সম্প্রদায়ের জীবন-মান অনেক উন্নত করা হয়েছে। এই সরকারের আমলেই এই সম্প্রদায়ের লোকদের সবচেয়ে বেশি সরকারি চাকরী দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমান সরকার এদের জন্য আরো অনেক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে এই সম্প্রদায়ের মানুষরাও কর্মহীন হয়ে পড়েছে।

বর্তমান সরকার করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া সবার বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দিবেন শুধুমাত্র এই ভাইরাস প্রতিরোধে সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে তবেই এই মরণ ঘাতক করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আসুন সরকারের পাশাপাশি আমরা যারা সমাজের বিত্তবান রয়েছি সামর্থ অনুযায়ী সহযোগিতার মনোভাব নিয়ে এই সম্প্রদায়ের মানুষদের পাশে এসে দাঁড়াই।

গত শনিবার রাতে বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান হরিজন কলোনীর প্রায় ৬ শতাধিক হরিজনদের মাঝে খাবার সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে সরকারের পাশাপাশি ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা হয়েছে “মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র”। এই কেন্দ্র থেকে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, রিকশা চালক, হোটেল কর্মচারী, অসহায়সহ হতদরিদ্রদের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সান্তাহারের হরিজন পল্লীতে মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র থেকে এই খাবার সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজামান পিন্টু, সান্তাহার পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম, সান্তাহার হরিজন পল্লী সমিতির সাধারন সম্পাদক উত্তম প্রমুখ।

স/এষ্