ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে তথ্য গোপন করে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তিকে দাফন

admin
এপ্রিল ১০, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর (৬৫) নামের একজনকে দাফন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ মৃত ব্যাক্তির আত্নীয় এবং পরিবারের লোকজন তথ্য গোপন করে দাফন করে।

এমন কি ওই ব্যাক্তির জানাজায় ২শতাধীক মানুষ উপস্থিত থেকে তার দাফন সম্পন্ন করে। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী গ্রামের মৃত মমতাজ উদ্দিন মুন্সির পুত্র । সে আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসায় মুহতাতিম ছিলেন। গত বুধবার ৮ এপ্রিল বিকাল অনুমান ৬ টার দিকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় মারা জান তিনি।

করোনা আক্রান্তের বিষয়টি মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর পরিবার গোপন করে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে স্থানীয় সাংবাদিকরা তার মৃত্যুর খবর পেয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি কি কারণে মারা যায় এবিষয়ে মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর আত্নীয় এবং পরিবারের লোকজনের নিকট জানতে চাইলে তারা বিষয়টি গোপন করে স্ট্রোক করে মারা গিয়েছে বলে জানান। মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর ভাতিজা এম,আর তালুকদার বাবু বলেন, তার চাচা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও প্রেশারের রোগী ছিলেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল বুধবার মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকী অসুস্থ্য হলে আত্নীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিসার জন্য নেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার উপস্বর্গ দেখে ডাক্তাররা তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠান। হাসপাতালের কাউকে না জানিয়ে ওই রোগীর আত্নীয়রা লাশ নিয়ে চলে আসে। আগে নেয়া ওই রোগীর শরিরের নমুনায় করোনা পজেটিভ ধরা পরে।

এনিয়ে ওই দুই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। এর পর আত্নীয়রা মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর মৃতদেহ গ্রামের বাড়ী উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব শিয়ালদী এনে আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে দাফন সম্পন্ন করে।

করোনা আক্রান্তের বিষয়টি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর লোকজন জানতে পারে। এনিয়ে জানাজায় উপস্থিত থাকা লোকজন ও স্থানীয় লোজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছে। তবে ওই এলাকা লক ডাউন করা হবে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি স্থানীয় প্রশাসন।

স/এষ্