খালিদ হোসেন মিলু (বদলগাছী, নওগাঁ): নওগাঁর বদলগাছীতে করোনায় করণীয় মানছে না এক শেণীর মানুষ। নভেল করোনা ভাইরাস কভিড-১৯ এখন সারা বিশ্বে মহামারী আকার ধারন করেছে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পুরো বিশ্ব যেন এক দেশ আরেক দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই ভয়াবহ মহামারী থেকে রক্ষা পেতে বাংলাদেশ সকরার জরুরী ভাবে নানা প্রদক্ষেপ গ্রহন করেছেন। জনসমাবেশ, ভীড় এড়াতে সরকার যানবাহন চলাচল বন্ধ। অফিস আদালত, স্কুল- কলেজ ছুটি দিয়েছেন। বন্ধ রয়েছে দোকান পাট, চায়ের স্টল, হোটেল, রেস্তোরা। শুধু মাত্র জনসমাবেশ এড়াতে সরকার এই জরুরী প্রদক্ষেপ নিয়েছেন। যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। যথারীতি তা বাস্তবায়নে সরকার সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনিক অভিযান জোরদার করেছেন।
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির, এসিল্যান্ড নাহারুল ইসলাম, ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ দিন রাত করোনা সতর্কতায় ছোটা-ছুটি করছে উপজেলার বিভিন্ন এলাকায়। কিন্তু কাজের কাজ কি হচ্ছে, কে শুনছে কার কথা। বুধবার তখন বিকাল ৫ টা বাজে। বদলগাছী ৪ মাথা মোড় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সহ গনমাধ্যম কর্মীরা রওনা দেয় জাবারীপুর ।
পথে বেপরোয়া পথচারীদের থেমে থেমে নানা ভাবে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসন দেখলে ছুটে পালাচ্ছে সাধারন লোকজন। প্রশাসনকে আসতে দেখে তরিৎগতিতে পালিয়ে গেলেন মানুষ। পরে গোবরচাঁপা হাট এ গিয়ে প্রশাসন বাহিরে থাকা মানুষ গুলিকে করনো সম্পর্কে করনীয় কি সে সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করেন। এর পরে পাহাড়পুর দিকে রওনা দেন প্রশাসন। পাহাড়পুর বাজারে পৌছাতেই ছুটা-ছুটি করে দোকান পাট বন্ধ করে পালিয়ে গেল দোকান মালিকরা।
লুকিয়ে পড়লো মোড়ের উপর অহেতুক জমে থাকা লোকজন। নিচে দেখা যায় চায়ের স্টল খোলা কোনো লোকজন নেই কিন্তু টেবিলের উপর রয়েছে চায়ের কাপ,চুলার উপরে গরম চায়ের কেটলি। বাজারের উপস্থিত দোকানী ও সাধারণত মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করতে গুরুত্বপূর্ণ কথা বলেন ইউ এনও। এসময় সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে বলেন, যারা করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মানে না তাদের প্রতি কঠোর হুসিয়ারী দেন।
প্রশাসন পাহাড়পুর বাজার ত্যাগ করার সঙ্গে সঙ্গে অলি গলিতে লুকিয়ে পড়া লোকজন দলে দলে বেরিয়ে এলো। আবারও সড়কের উপর নিমিশেই জমে উঠে গনজমায়েত। অধিকাংশ লোক জনের মুখেই মাস্ক নেই। করোনা ভাইরাস কি তা সবাই জানে। সবাই বোঝে কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে বা নিজেকে নিরাপদ রাখতে যা যা করনীয় অথবা ভাইরাস থেকে পরিত্রান পেতে সরকারের দেওয়া দিক নির্দেশনা যেন কেউ মানছে না।
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছী গ্রাম-গঞ্জের লোকজন অধিকাংশ মানুষই মানছেনা সরকার বা প্রশাসনের দিক নির্দেশনা। বুধবার বিকালে পাহাড়পুর বাজারের চিত্রছিল অন্যরকম বাজারে অনেক লোককের জনসমাগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির সরকারের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক জনগনের মাঝে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করছেন।। লোকজন কে বুঝানো চেষ্টা করছেন প্রতিনিয়ত, প্রয়োজন ছাড়া কেই যেন ঘরের বাহিরে না আসে, হাটে বাজারে কোথাও যেন গণজমায়েত না করে, সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে।
সচেতনতার মধ্যে দিয়ে প্রতিটি জনগন যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয় তাহলে নিজেরা নিজেকে সফল ভাবে এই ভাইরাসের কবল রক্ষা পেতে পারে। উপজেলা প্রশাসন সঙ্গে পুলিশ, সেনাবাহিনী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন অযথা অপ্রয়োজনে ঘরের বাহিরে ঘুরাঘুরি করা মানুষগুলিকে নিজ নিজ ঘরে ফেরাতে পরিশ্রম করে যাচ্ছেন, যাতে মানুষ সচেতন হয়।
স/এষ্

