ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাবি শিক্ষার্থীর মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার বিভাগের আবু সাইদ নামক শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আবু সাইদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশঙ্কর উপজেলায়। তার বাবার নাম তৈয়ব উদ্দিন। শনিবার ভোর চারটার সময় মারা যায় আবু সাইদ। সহপাঠী ও শিক্ষকরা জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আবু সাইদের।

আবু সাইদের সহপাঠী সাদ্দাত হোসেন বলেন, শুক্রবার বিকেলে প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় অসুস্থ বোধ করেন আবু সাইদ। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর সুস্থ বোধ করলে আবারও ক্লাসে ফেরেন আবু সাইদ।

কিন্তু ক্লাস থেকে ফিরে রাত ৮টার দিকে আবারও অসুস্থ বোধ করলে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। রাত ৪টার সময় রাজশাহী মেডিকেলে মৃত্যু হয় আবু সাইদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক শাহরিয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আবু সাইদের অ্যাজমার সমস্যা ছিল।’

স/শা