ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে যে ৪২ এলাকায় করোনা শনাক্ত

admin
এপ্রিল ৮, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সারাদেশের মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। এরপরই রয়েছে নারায়ণগঞ্জ। রাজধানীতে এখন পর্যন্ত ৪২টি এলাকায় করোনা শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রাজধানীর করোনা শনাক্ত স্থানগুলো হলো
হাজারীবাগ-১, উর্দু রোডে-১, বুয়েট এলাকা-১, লালবাগ-৪, ইসলামপুর-২, লক্ষীবাজার-১, নারিন্দা-১, সোয়ারীঘাট-৩, ওয়ারী-৮, কোতোয়ালি-১, বংশাল-১, যাত্রাবাড়ী-৪, আদাবর- ১, মোহাম্মদপুর- ৫, বসিলা-১, ধানমন্ডি-৩, জিগাতলা-১, সেন্ট্রাল রোড-১, গ্রিনরোড-১, শাহবাগ-১, পুরানা পল্টন-২, ইস্কাটন-১, বেইলি রোড-১, মগবাজার-১, বাসাবো-৯, রামপুরা-১, বাড্ডা-১, বসুন্ধরা আবাসিক এলাকা-২, নিকুঞ্জ-১, আশকোনা-১, উত্তরা-৩, গুলশান- ১, মহাখালী-১, কাজীপাড়া-১, মিরপুর ১০ নম্বর- ২, মিরপুর ১১ নম্বর- ২, মিরপুর ১৩ নম্বর-১, মিরপুর ১ নম্বর- ১, শাহ আলীবাগ-২, টোলারবাগ-১, উত্তর টোলারবাগ-৬, পিরেরবাগ-১ জায়গাগুলিতে করোনাভাইরাস শনাক্ত করা হবে।

ঢাকাতে এ পর্যন্ত ৮৪ জন আক্রান্ত হয়েছেন। ৭ এপ্রিল পর্যন্ত সারাদেশে ১৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ২৪ জন পুরান ঢাকার বাসিন্দা। পুরান ঢাকার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ওয়ারীতে মোট ৮ জন। আর বাকিরা দেশের ১৮ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে আইইডিসিআর।

বাংলাদেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৬৪ জন, মোট ১৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৩ জন।

স/এষ্