শাহজাহান শোভন, টঙ্গী থেকে : যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে সাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে পর্যায়ক্রমে ১১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪, ২৬, ২৭, ২৮, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ৩৪নং ওয়ার্ডের ২ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ ৪শ’ মানুষের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, আদা লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ৫০০গ্রাম লবন ১টি সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাহাত খান, বাসান থানা যুবলীগ নেতা আব্দুল হালিম, মনিরুজ্জামান মনির, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম রবি, গাজীপুর মহানগর কৃষকলীগের দপ্তর সম্পাদক এড. জহিরুল হক জহির, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, রাজু শাহা, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রহিম, আব্দুস সামাদ, সম্রাট হোসেন প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, গাজীপুর মহানগর যুবলীগ ও আমার ব্যক্তিগত উদ্যোগে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডের করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ।
তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডে যুবলীগ ও গাজীপুর মহানগর যুবলীগসহ আমার ব্যক্তিগত উদ্যোগে ১১ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, আদা লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবন ১টি সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা যুবলীগ গাজীপুরে কোন নিম্ন আয়ের মানুষকে খাবারে কষ্ট দিব না।
আমার ব্যক্তিগত উদ্যোগে পর্যাপ্ত খাবার মজুত রেখেছি। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও মহানগর যুবলীগতো আছেই। আমি আশা করছি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।
স/এষ্

