এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ- পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। বুধবার সকালে মুক্তাপুর ব্রিজের টোল প্লাজা থেকে মিনি ট্রাক ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, গোপন সংবাদেও ভিত্তিতে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা থেকে ১৯ ড্রাম ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।
পরে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জাটকা পরিবহন ও বাজার যাতের অপরাধে পরিবহরনকারী রিয়াজ উদ্দিন (৪৫). তরিকুল ইসলাম (২৩). মোঃ সাদেকুল ইসলাম(৩০) ও মোঃ সুজন (২৬) সহ তাদের সহযোগী আরো ৪ জনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং জব্দকৃত জাটকা মাছগুলো বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মৎস্য নিধন ও পরিবহন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। নিষিদ্ধ জাটকা পরিবহন, সংরক্ষন এর সাথে যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
স/এষ্

