বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল।
এ ঘটনায় মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫) অাটক হয়েছে। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য।
এব্যাপারে অভিযান পরিচালনাকারী ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ সন্ধ্যায় বলেন, আমরা খবর পাই করোনার কারণে কর্মহীন মানুষের জন্য বিতরণের সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে। আটকৃতরা তাদের মজুদে আরও চাল আছে বলে স্বীকারোক্তি দেয়ার প্রেক্ষিতে সেই চাল উদ্ধারে অভিযান চলছে। এ রিপোর্ট লেখার সময় বাঘারপাড়ার খাজুরা সরকারী খাদ্য গুদামে অভিযান চলছে বলে জানা গেছে। এর সঙ্গে কিছু দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা জড়িত অাছে বলে এলাকাবাসী দাবী করেছে।
স/এষ্

