ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর বদলাগছীতে ভিজিডি’র ১৪ বস্তা চাল সহ ব্যবসায়ী আটক

admin
এপ্রিল ৭, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ভিজিডি’র (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) এর ১৪ বস্তা চাল উদ্ধার সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। আটক সোহেল রানা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানী।

বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বিলাশবাড়ী গ্রামে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ভিজিডি’র ১৪ বস্তা চাল (প্রতি বস্তা ৩০কেজি ওজন) উদ্ধার করা হয়। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে সোহেল রানাকে আটক করা হয়েছে। এরপর উদ্ধারকৃত চালগুলো বিলাশবাড়ী ইউনিয়ন চেয়রাম্যান সাইদুর রহমান কেটু’র জিম্মায় রাখা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, সোমবারে বিলাশবাড়ী গ্রামের ডিলার ১০ টাকা কেজি চাল বিক্রি করেন। তার কাছে ৪৯৭ জন কার্ডধারীর কার্ড আছে। প্রতিবস্তায় ৩০কেজি চাল থাকে। একজন সুবিধাভোগী ৩০০ টাকায় একবস্তায় চাল কিনে নেন। অনেক সুবিধাভোগী চাল কিনে নেয়ার পর রাস্তায় গিয়ে হয়ত তা বিক্রি করে দিয়েছেন। সোহেল রানা একজন মুদি দোকানী। আর সে চালগুলো তিনি কিনেছেন এমনটাই হতে পারে। কারণ যারা সুবিধাভোগী অনেকেই এসব চালের ভাত না খেয়ে বিক্রি করে দেন।

স/এষ্