ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ৩০ জন হোম কোয়ারেন্টাইনে

admin
এপ্রিল ৭, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে গত ৪ দিনে জেলার ৮ উপজেলায় ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কারো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৪ দিনে সদর উপজেলায় ৪ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ৩ জন, চিলমারী উপজেলায় ৩ জন, উলিপুর উপজেলায় ২জন এবং রাজারজাট, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুর ১ জনের করে নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ১০ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন মো: হাবিবুর রহমান জানান, জেলায় ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ সন্দেহে ১৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ফলাফল পাওয়া যায়নি। রেজাল্ট পাওয়া গেলে জানানো হবে।

স/এষ্