হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রেনিনগরের রাজমিস্ত্রি সানোয়ার মোল্যা করোনাভাইরাসের কারণে এখন কর্মহীন। এই অতি দরিদ্র কর্মহীন ব্যক্তিটি ক্ষুধার তাড়নায় জনৈক ব্যক্তির পরামর্শে হট লাইন ৩৩৩-এ ফোন দেন।
এরপর ফরিদপুর জেলা প্রশাসক বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ সোমবার গভীর রাতে (০৬/০৪/২০২০) খাদ্য সামগ্রী নিয়ে সাথে সাথে ছুটে যান রেনিনগরের সানোয়ার মোল্যার বাড়িতে। তিনি এ সময় ওই এলাকায় খোলা থাকা দোকানগুলোকে বন্ধ করার এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে তিনি প্রতিদিনই এভাবে ত্রাণ নিয়ে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে।
স/এষ্

