ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সোনাহাট স্থলবন্দরে কর্মহীন শ্রমিকদের মাঝে দেশবন্ধু গ্রুপ

admin
এপ্রিল ৭, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে কর্মহীন দু:স্থ্য শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। সোমবার দুপুরে বন্দরের লোড-আনলোড শ্রমিক অফিসের সামনে তিন শতাধিক শ্রমিকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গ্রুপটির চেয়ারম্যান সিআইপি গোলাম মোস্তফার পক্ষে স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এবং আমদানী রপ্তানিকারক সমিতির নেতাকর্মীরা এসব বিতরণ করেন। এ সময় সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার রাকীব আহমেদ জুয়েল, আমদানী-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন ।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শনা অনুযায়ী দেশের অন্যান্য স্থলবন্দরের মত সোনাহাট স্থলবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এসব শ্রমিকের মধ্য থেকে একেবারে দু:স্থ্যদের খুজে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মোটর শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ করে প্রতিষ্ঠানটি।

স/এষ্