ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সদাগর ডট কম এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাজার প্রদান

admin
এপ্রিল ৭, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের সুরক্ষায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাজার দিয়েছেন সদাগর ডট কম নামে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারী অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ মো: আব্দুস শাকুর চৌধুরী সুমন।

তিনি রাজধানী ঢাকা থেকে এস এ পরিবহনের ম্যাধমে সান্তাহারে দায়িত্বপ্রাপ্ত সদাগর ডট কম এর প্রতিনিধি আব্দুর সবুর সবুজ ও খাদেমুল মাসুদ খোকনের ম্যাধমে সোমবার বেলা ১২টায় সান্তাহার প্রেস ক্লাব কার্যালয়ে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাজার সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিক খায়রুল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, আব্দুল মতিন, নয়ন হোসেন প্রমুখ।

সদাগর ডট কম প্রধান নির্বাহী আরিফ মো: আব্দুস শাকুর চৌধুরী সুমন জানান, কোভিড-১৯ করোনা ভাইরাসের মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন থাকেন, এজন্য তাদের নিজস্ব সুরক্ষার জন্য পিপিই ও হ্যান্ড স্যানিটাজার দেওয়া হয়েছে। সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিক খায়রুল ইসলাম বলেন, দেশের এমন ক্রান্তি লগ্নে পিপিই ও হ্যান্ড স্যানিটাজার দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য সান্তাহার প্রেস ক্লাবের পক্ষ থেকে সদাগর ডট কম কে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানায়।

স/এষ্