ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে অগ্নিকান্ডে ঝুটের গুদাম পুড়ে ছাই

admin
এপ্রিল ৭, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গত রবিবার রাতে সাড়ে নয়টায় চেরাগআলী এলাকায় একটি ঝুটের গুদামে এক ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ২৯টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে গুদাম মালিকরা দাবী করেছেন।

টঙ্গী ফায়ার সার্ভিস ও গুদাম মালিকরা জানান, রাত সাড়ে ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্দের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে টিনশেডের ২৯টি ঝুট গুদামসহ মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

স/এষ্