ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সাংবাদিক মনির মোল্যা

admin
এপ্রিল ৭, ২০২০ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের সালথায় দরিদ্র প্রতিবেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্থানীয় সাংবাদিক মনির মোল্যা। দুর্যোগ কালীন সময়ে এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় তাঁকে স্বাগত জানিয়েছে এলাকাবাসি।

এলাকাবাসি জানায়, সোমবার (৬ এপ্রিল) সকালে মনির মোল্যা বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, লবন পৌঁছে দেয়। এ সময় তিনি ২০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মোঃ আবু মোল্যা প্রমুখ।

সাংবাদিক মনির মোল্যা গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করেই ব্যাক্তিগত ভাবে আমার সামান্য উপার্জন থেকে আমার বাড়ির আশেপাঁশের কয়েকটি পরিবারে মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমাজের বিত্তবান সকলের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেন আপনাদের এলাকার বাড়ির আশেপাঁশের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন।

উল্লেখ্য, মনির মোল্যার বাড়ি সালথা উপজেলা সদরের সালথা গ্রামে। তিনি ঐ গ্রামের মোঃ আবু মোল্যার একমাত্র ছেলে। মনির মোল্যা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

স/এষ্