মাহিন সরকার : করোনা থেকে রক্ষা পেতে সরকার সবাইকে যখন ঘরে থাকতে বলছে, তখন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলার আলহ্বাজ মো: রফিকুল ইসলাম এর অফিসের সামনে সব সময় মানুষের ভীড় দেখা যাচ্ছে ।
জনসংযোগ কমনোর জন্য কাউন্সিলারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কার্যক্রম প্রকৃত পক্ষে কোন কাজে আসছে না। সরেজমিনে দেখা যায়, সরকারের দূরত্ব বজায় থাকার আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় মানুষ প্রায় গায়ে গা লাগিয়ে রাস্তায় চলাফেরা করছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলার আলহ্বাজ মো: রফিকুল ইসলাম এর অফিসেও মহিলাদের ভীড় ছিল চোখে পড়ার মত। আমেনা বেগম নামের এক মহিলার কাছে জানতে চাওয়া হয়েছিল, সরকার যখন সবাইকে ঘরে থাকার আহ্ববান জানিয়েছেন তখন আপনি কোন প্রকারের সাবধানতা ছাড়া কাউন্সিলারের অফিসে কি করছেন? উত্তরে তিনি জানান, আমি শুনেছি এখানে চাউল দেওয়া হবে। আমি সেই চাউল নিতে এসেছি। মার্স্ক না পাড়ার কারণ হিসাবে তিনি বলেন, মার্স্ক পড়লে দম বন্ধ হয়ে যায়।
গাজীপুর একটি ঘনবসতিপূর্ণ এলাকা। করোনা রোধে সর্তকতা অবলম্বনে কোন গাফিলতি হলে পরিনিতি হবে ভয়াভহ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হাসান মল্লিক। কাউন্সিলার মো: রফিকুল ইসলামের সাথে এ বিষয়ে জানতে চেয়ে ফোন দিলে তাকে পাওয়া যায় নি।
স/এষ্

