এম এম রহমান মুন্সীগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমন এড়াতে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষে ছুটে চলছেন সদর উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মেজবাহ উল সাবেরিন। তিনি শহর থেকে উপজেলার বিভিন্ন মোড়ে হাটবাজারে সামাজিক দুরুত্বতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
শনিবার বিকালে পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার দক্ষিন ইসলামপুর,যোগোনিঘাট, খাসকান্দি, পূর্বশিলমন্দি, কাটাখালি, রমজানবেগ, দেওভোগবাজার, কাচারি, খালইষ্ট, উত্তর ইসলামপুর, হাটলক্ষিগঞ্জ, সুপার মার্কেটসহ বিভিন্ন স্থানে এছাড়াও চরাঞ্চলের হোগলাকান্দি,শেহের কান্দি,চরডুমুরিয়া সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে চলে তার অভিযান।
এসময় সাধারণ মানুষকে করোনা ক্ষতিকর দিক গুলি তুলে ধরে সংক্রমন এড়ানোর সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দেন।
মেজবাহ উল সাবেরিন বলেন, সরকারে নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সাধারণ মানুষদের পরামর্শ দিচ্ছি যাতে করোনা ভাইরাস সংক্রমন রোধ করা যায়। পাশাপাশি সন্ধ্যার পরে যাতে কোন দোকান পাট খোলা না রাখে সেই পরামর্শও দিয়ে যাচ্ছি।
স/এষ্

