ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় কর্মহীন দুস্থ্যদের বাড়িতে প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিলেন প্রশাসন

admin
এপ্রিল ৪, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ্য পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আসলাম মোল্যা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

শনিবার সকাল ১০ টায় উপজেলার ৮টি ইউনিয়নে ৪৪০ টি পরিবারের বাড়িতে গিয়ে এ ত্রান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, শনিবার সকালে উপজেলার ৮টি ইউনিয়নে কর্মহীন অসহায় ও দুস্থ্য ৪৪০ টি পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটি পরিবারের বাড়িতে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল পৌঁছে দেওয়া হয়েছে। গত ২৮ মার্চ থেকে শুরু হয় এ ত্রান বিতরণ।

এপর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে ১হাজার ৪শ’ ৪০ জন কর্মহীন অসহায় পরিবারের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দেওয়া হয়েছে। উক্ত ত্রান বিতরণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ কাজ করে যাচ্ছেন।

স/এষ্