ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর রাণীনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

admin
এপ্রিল ৪, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দ্বিতীয় শ্রেণির এক শিশু কন্যা (৭) কে যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩ দিনেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।

শিশুর বাবা মোস্তাক হোসেন নয়ন বলেন, উপজেলার ভেটি গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুল আলীম (৩৫) আবাদপুকুর বাজারে আজাহার উদ্দিনের মার্কেটে দোকান ভাড়া নিয়ে মুদি দোকান করে। আর ওই মার্কেটের পিছনে আমি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছি। আব্দুল আলীম দোকানে আমার মেয়েকে ডেকে মাঝে মধ্যেই আদর করতো। এর আগেও একাধিকবার আলীম আমার মেয়েকে আদর করার নামে যৌন নিপিড়ন করার চেষ্টা করেছে।

তারই ধারাবাহিকতায় গত শনিবার (২৯ মার্চ) দুপুরে মেয়েকে দোকানে একলা ডেকে নিয়ে আবারাও যৌন নিপিড়ন করার চেষ্টা করে। পরের দিন সন্ধ্যায় মেয়েকে আবারো বাসার ছাদে ডেকে নিয়ে যৌন নিপিড়ন করলে মেয়ে কান্না-কাটি করে তার মাকে বলে দেয়। এ ঘটনায় আমি বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা করার কয়েকদিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারে নাই। এতে আমি সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এনে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামি আব্দুল আলীম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

স/এষ্