ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় ক্রিকেট খেলার সময় ব্যাটের আঘাতে ছাত্রে মর্মান্তিক মৃত্যু

admin
এপ্রিল ৪, ২০২০ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্রিকেট খেলার সময় ব্যাটস্ ম্যানের ব্যাটের আঘাতে উইকেট কিপার এর দায়িত্বে থাকা শাকিব (১২) নামের মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু। শাকিব নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবরা গ্রামের ইয়াচিন আলীর ছেলে ও পার্শ্ববর্তী মীরপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে শিশু শাকিব এর দাফন সম্পূর্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানিয়রা।

স্থানিয়, গ্রামবাসী ও সহপাঠিরা জানান, সোমবার বিকালে বাড়ির পার্শ্বেই ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্র শাকিব (১২) ও তার সম্পর্কে ভাগ্নে একই গ্রামের জামাল হোসেনের ছেলে ও সতীহাট কেটি উচ্চ-বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী নুর হোসেন মাসুম রানা (১১) সহ বেশ কয়েকজন শিশু ক্রিকেট খেলছিলেন। এ সময় ব্যাটিং করছিলেন নুর হোসেন মাসুম রানা (১১), আর তার পিছনে বল ধরার জন্য (ক্লিপার) এর দায়িত্বে ছিলেন শাকিব (১২)। খেলার এক পর্যায়ে বাটিং করার সময় বল ধরতে গেলে উইকেট কিপার এর দায়িত্বে থাকা শাকিব এর মাথায় ব্যাটের আঘাত লেগে গুরুতর জখম হোয়।

এসময় সহপাঠি খেলোয়াড় সবাই আতংকিত হয়ে চিৎকার দিলে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শাকিবকে জখম অবস্থায় দেখতে পান। সাথে সাথে শাকিবকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় আঘাত জনীত কারনে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেন।

ঐ দিন ৩০ মার্চ সোমবার রাতেই শাকিবকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎসকরা ইসিজিসহ পরীক্ষা শেষে পরের দিন ৩১ মার্চ মঙ্গলবার ঔষুধ লিখে দিয়ে শাকিবকে ছাড়পত্র দেয়।

ছাড়পত্র পেয়ে শাকিবকে নিজ বাড়িতে নিয়ে আসার পরের দিন ১ এপ্রিল বুধবার বিকালে ফের শাকিব অসুস্থ্য হয়ে পড়লে শাকিবকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসকরা শাকিবকে মৃত ঘোষণা করেন। মহূর্তের মধ্যেই খেলার সময় বল ধরতে গিয়ে ব্যাটের আঘাতে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার খেলার ও মাদ্রাসার সহপাঠি সহ গ্রামের লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।

স/এষ্