ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীনগরে ব্যবসায়ীর বাড়ি থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সাড়ে ৫ মেঃ টন চাল উদ্ধার

admin
এপ্রিল ৪, ২০২০ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভিজিডি ও ১০ টাকা কেজির ক্রয়-বিত্রয় নিষিদ্ধ সাড়ে ৫ মেঃ টন সরকারী চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউপির রাতোয়াল গ্রামের শোলগাড়ীয়াপাড়ার চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। চাল ব্যবসায়ী আয়েত আলী কালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালিগ্রাম ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাল বিতরণ করছিল। সেখানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাকাম্মাম মাহমুদা। তিনি গোপন সংবাদে জানতে পারেন ব্যবসায়ী আয়েত আলীর বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে ভিজিডি’র চাল মজুত করেছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে চালের সন্ধান করে সত্যতা পেলে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি তল্লাশী করে সাড়ে ৫ মেঃ টন চাল উদ্ধার করেন।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সাংবাদিকদের জানান, অনিয়ম করে ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে মজুদ করেছেন। আমরা অভিযান চালিয়ে সাড়ে ৫ মেঃ টন চাল এবং ১৩৮ টি খালি বস্তা উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যবসায়ী আয়েত আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স/এষ্