মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের শিলই ও বজ্রযোগীনির আট পাড়ায় পৃথক স্থানে ৪ শতাধিক কর্মহীন জেলে,বেদে ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে কর্মহীন দুই শতাধিক জেলে ও বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।
পরে বিকালে বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামের দুই শতাধিক কৃষক ও দিনমজুরদের মাঝে বিতরণ করেন এই খাদ্য সামগ্রী। এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান শরিফ,আওয়ামীলীগ নেতা কাজল আহম্মেদসহ আরো অনেকে।
স/এষ্

