ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা : আটক ১

admin
মার্চ ৩১, ২০২০ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছায় এক প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিরাশী গ্রামের রহমত খাঁ বিদেশে থাকার সুযোগে স্থানীয় গদাইপুর গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) দীর্ঘদিন ধরে মোবাইল সহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। বার বার সতর্ক করার পরও সে কর্ণপাত না করে আরো বেপরোয়া হয়ে ওঠে।

এমনকি বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। রোববার বেলা সাড়ে ৩টায় বিরাশী মোড়ের মসজিদের সামনে ভিকটিমকে একা পেয়ে নানা অঙ্গ-ভঙ্গিতে উত্যক্ত করে এবং তাকে ঝাপটে ধরে যৌণ নিপীড়ন করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধৃত রেজাউলের বিরুদ্ধে এধরণের আরো অনেক অভিযোগ রয়েছে।

স/এষ্