ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় করোনা রোগীর গুজবে তোলপাড় প্রশাসনের জরুরী পদক্ষেপ

admin
মার্চ ৩১, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘাপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও রায়পুর এলাকায় দু’জন করোনায় আক্রান্ত হওয়ার গুজবে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ খবর ফেইসবুকে প্রচারের পর মাইকেও পচার হওয়ায়  এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিষয়টি সম্পূর্ণ গুজব। উপজেলা প্রশাসন ওই দু’জনের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। জানা গেছে, জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের আমজাদ তরফদার (৪৫) সম্প্রতি ভারত থেকে এসে ঠাণ্ডাজনিত কাঁশি নিয়ে যশোর শহরের শেখহাটি জামরুল তলার বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন। নির্দিষ্ট ১৪ দিনের আগেই শনিবার (২৮মার্চ) রাতে গ্রামের বাড়ি যাদবপুরে আসেন। পরদিন (রোববার) বেলা ১২টার দিকে তিনি করোনায় আক্রান্ত বলে খবর ছড়িয়ে পড়ে। বিকেলে বিষয়টি মাইকে পর্যন্ত প্রচার করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় করোনা প্রতিরোধে উপজেলা মনিটরিং টিম তার বাড়িতে গেলে আমজাদ নদী পার হয়ে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে পালিয়ে যান।

বাঘারপাড়ার করোনা প্রতিরোধের মনিটরিং টিমের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার জানিয়েছেন, আমজাদের শরীরে করোনাভাইরাস নেই। এটা নিছক গুজব।

অপরদিকে, রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের করুনা দেবনাথের ছেলে সুকান্ত দেবনাথ (২৫) করোনায় আক্রান্ত বলে গুজব ছড়িয়ে পড়লে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, সে গত ২৩ মার্চ ঠাণ্ডাজনিত কাঁশি ও গলা ব্যাথা নিয়ে ঢাকা থেকে গ্রামে আসেন। পরে ২৭মার্চ বাড়ির সামনের রাস্তায় ও মন্দিরে ঘোরাঘুরি করলে কে বা কারা গুজব ছড়ায় সুকান্ত করোনায় আক্রান্ত।

এতে তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং হেল্পলাইন ১৬২৬৩ নম্বরে ফোন করে ডাক্তারের সাথে কথা বলে। বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান তার সমস্যার কথা শুনে কয়েকটি ওষুধ খেতে বলেন এবং সুকান্ত করোনা আক্রান্ত ন বলে জানান। বর্তমানে সুকান্ত সুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

এরপর গত শনিবার (২৮মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহারের নেতৃত্বে করোনা প্রতিরোধ মনিটরিং টিম এসে ওই বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। তবে সুকান্তের করোনা হয় নি বলে তারা জানিয়েছেন। জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার বলেন, গুজবের শিকার ওই দুজনের বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙানো হয়েছে। করোনায় আক্রান্তের অনেকগুলো লক্ষণ থাকে। তাদের দু জনের শুধুমাত্র কাঁশি ও সামান্য গলাব্যাথা হয়েছিল।

সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে,খবর জানার সঙ্গে সঙ্গে বিষয়টি যাচাই করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নেতৃত্বে মনিটরিং টিম পাঠানোর পর তারা বিষয়টি গুজব বলে জানিয়েছেন। তিনি আরও জানান, মাইক ও ফেইসবুকে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্