ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ভ্রাম্যমান আদালতের ৭জনকে জরিমানা

admin
মার্চ ৩১, ২০২০ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় না রেখে জনসমাগম করায় ৭জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সোমবার রাতে জনসমাগমরোধে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ভাওয়াল এলাকার কামরুল ইসলাম, নারানদিয়া বাজারে মংরেজ, মাঝারদিয়া বাজারে আনিস, বাংরাইল মোড়ে হাফিজুর রহমান ও চান্দাখোলা বাজারের মনির হোসেনসহ প্রত্যেককে ৫শত টাকা এবং চান্দাখোলা স্ট্যান্ডের দোকানদার হাই মোল্যা ও মিরাজ মোল্যাকে ১হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

স/এষ্