এম এম রহমান,মুন্সীগঞ্জ: শহরের পাড়া মহল্লা কিংবা গ্রামের অজো পাড়া গাঁয়ে করোনা সংক্রমন এড়াতে সব খানে ছুটে চলা এক সরকারি কর্মকর্তা সদর উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহম্মেদ। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরুত্ব তৈরিতে ছুটে চলেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ন জনপদে।
কখনো দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী নিয়ে হয়ে যান হাজির । আবার কখনো দোকান কিংবা পাড়া মহল্লার অড্ডাস্থলে সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে চলে তার অভিযান। এতে সাধারন মানুষের মনও জয় করে নিয়েছেন সরকারি এই কর্মকতা।
চরাঞ্চলের বাংলাবাজারের এক দোকানী খোকন জানান, করোনা সংক্রমান এড়াতে বাংলাবাজারের মানুষ এতাটা সক্রিয় ছিলোনা কিন্তু উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ। তিনি বাংলাবাজারের সাধারণ মানুষদের করোনা ভাইরাসের ক্ষতিকর দিক গুলি তুলে ধরে সাধারন মানুষদের বুঝিয়ে আযথা অডডা দেয়া বন্ধ করেছেন। এতে আমাদের এখানকার মানুষ অনেক উপকৃত হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে ও মুন্সীর হাট চরডুমুরিয়া,চিতলীয়াসহ একাধিক স্থানের বাসিন্দারা জানান, করোনা প্রার্দূভাব মোকাবেলায় শহরের রাস্তাঘাট দোকান পাট বন্ধ থাকলেও পাড়া মহল্লা বা গ্রামের অজো পাড়া গাঁয়ে এর প্রভাব পরেনি। দোকান পাট,যানবাহ,ও হাটবাজারে মানুষের অবাধে চলাচল ছিলো ব্যাপক। এখন কমেছে ইউএনও সাহেবের কঠোর পদক্ষেপে। এতে আমরা যেমন সচেতন হলাম তেমন করে সমাজে সামাজিক সচেতনতার পথ তৈরী হলো।
এব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন,গ্রামের মানুষ খুব একটা সচেতন নয় ফলে মান্ষুকে বারবার বুঝানো হচ্ছে । যাতে আড্ডা কমাতে পারি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া অন্যান দোকাট পাট বন্ধ রাখার প্রয়োজনীয় নিয়েছি। করোনা সংক্রমন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সামাজিক দুরুত্ব তৈরি কার্যক্রম অব্যাহত থাকবে।
স/এষ্

