ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন অঙ্কন

admin
মার্চ ৩১, ২০২০ ৪:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মোছাদ্দেক হাওলাদার ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ও জনগণকে সতর্কতামূলক অবস্থানে থাকতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ঢাকাস্থ আওরাবুনিয়া ইউনিয়ন জনকল্যাণ পরিষদের উদ্যেগে আওরাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত মানুষদের মাঝে ভাইরাস প্রতিরোধের নিয়মকানুন সম্মিলিত লিফলেট বিতরন করা হয়। সেই সঙ্গে দিনব্যাপি মাইকিং করা হয়।

লিফলেট ও মাইকিং এর মাধ্যমে করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের সর্তকতা মূলক দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। সচেতন হই, নিরাপদ রই, ঘড়ে থাকুন, সুস্থ থাকুন স্লোগানকে সামনে রেখে মাইকিংয়ে সতর্কতা অবলম্বনসহ করোনাভাইরাস নিয়ে কোনো গুজব বা আতঙ্কিত না হয়ে সরকারের নেয়া করণীয় অনুসরণ করতে বলা হয়েছে।

বিদেশ বা ঢাকা থেকে আগতদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকা,সর্বসাধারনকে নিজ নিজ বাসায় অবস্থান, প্রতিনিয়ত সাবান, স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া, যুবকদের বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা থেকে বিরতসহ সরকারের করোনাভাইরাস নিয়ে সকল রকম দিক নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ আওরাবুনিয়া ইউনিয়ন জনকল্যাণ পরিষদের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়।

সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সম্মূখে গোল চিহ্ন অঙ্কন ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত মতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ আওরাবুনিয়া ইউনিয়ন জনকল্যাণ পরিষদ।

আওরাবুনিয়া ইউনিয়নের সাতানী বাজার,আকনের হাট,নতুন বাজার,পঞ্চায়েত বাজার,মুন্সিরাবাদ,আওরাবুনিয়া বাজার সহ প্রতিটি বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য সাদা রং দিয়ে গোল চিহ্ন অঙ্কন করে দেয়া হয়েছে। ওইসব গোল চিহ্নিত ঘরে অতিপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান থেকে পণ্য ক্রয় করতে হবে।

স/এষ্