ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিজ হাতে বহন করে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

admin
মার্চ ৩১, ২০২০ ৪:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোছাদ্দেক বিল্লাহ: করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে করোনা ভাইরাস আতঙ্কে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে বহন করে ঘরে ঘরে পৌছে দিয়েছেন কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।

সোমবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকাানী,রিস্কা চালক ও অসহায় মানুষদের ঘরে ঘরে চাল,ডাল ও আলু পৌঁছে দেন তিনি। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে মানুষ যখন ঘরবন্দি তখন মাননীয় প্রধানমন্ত্রীর বিষেশ বরাদ্দের খাদ্য সামগ্রী শৌলজালিয়া ইউনিয়নের ৭৬ টি অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের হাতে চেয়ারম্যান নিজ দায়িত্বে পৌঁছে দেন চেয়ারম্যান।

এছাড়া তিনি সচেতনতা বৃদ্ধির লক্ষে সর্ব সাধারনের মাঝে লিফলেট,সাবান,মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে হাত পরিষ্কারের জন্য একাধিক ড্রামের ব্যবস্থা করেন। অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষরা বলেন, ইউনিয়ন পরিষদে থেকে এই খাদ্য সামগ্রী আনতে গেলে ১০০-১৫০ টাকা ব্যয় হতো, পার হয়ে যেত অর্ধেক বেলা।

কয়েকদিন ধরে ঘর থেকে কাজের জন্য বাইরে যেতে পারছি না। ঘরে কোনো টাকা নেই, চালও নেই। চেয়ারম্যান সাহেব বাড়িতে এসব না দিয়ে গেলে না খেয়ে মরা ছাড়া কোনো উপায় ছিল না। চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, নির্বাচনের সময় যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি সেভাবেই ক্ষুধার্তদের খাবার দিচ্ছি, জীবনে ঝুঁকি নিয়েই অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ দায়িত্বে তাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রীঝ পৌঁছে দিয়ে নিজের কাছে খুব ভালো লাগছে। ইউনিয়নবাসীর জন্য কিছু করার জন্য সব সময় চেষ্টা করি।

স/এষ্