এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মহসিনা হক কল্পনার উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়েন এক হাজার মানুষের মাঝে মাস্ক,সাবান ও প্রচার পত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।পরে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ৪ কেজি ব্লিচিং পাউডার ,৭০ টি মাস্ক ও ৭০ টি করে সাবান বিতরণ করেন। এছাড়াও সরকারি ভাবে ২৫ হতদরিদ্রদের পরিবারে মাঝে চাল,ডাল,তেল,আলু ও সাবান বিতরণ করা হয়। এসব খাবার সামগ্রী হতদরিদ্রদের হাতে তুলেদেন মহসিনা হক কল্পণা।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহাম্মেদের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী ত্রান সহায়তা দেয়া হচ্ছে হত দরিদ্র দিনমজুরদের মাঝে।
স/এষ্

