ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা-নগরকান্দায় পিপিই দিলেন সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরী

admin
মার্চ ৩১, ২০২০ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই এবং হ্যান্ডগ্লোবস পৌঁছে দিলেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও থানা পুলিশের হাতে ২শ’ পিস পিপিই ও ৫বক্স হ্যান্ডগ্লোবস হস্তান্তর করেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর আগে সালথা-নগরকান্দা উপজেলার কর্মহীন অসহায় ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন বলেন, করোনা মোকাবেলায় সালথা-নগরকান্দায় যেসকল প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা-নার্স ও পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন তাদের সুরক্ষার জন্য মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে পিপিই ও হ্যান্ডগ্লোবস দেওয়া হয়েছে। এসময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

স/এষ্