ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ আহত ৫ আটক ১০

admin
মার্চ ২৯, ২০২০ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। শনিবার (২৮.০৩.২০) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এবং থানা সূত্রে জানা যায়, উপজেলা পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর দোপপাড়া মাঠে বিকেলে হান্নান মোল্যার জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করছিল। এ সময় পাশের শাহজাহান মোল্যার জমি থেকে লোকজন পেঁয়াজ তুলছিল। জমি চাষের সময় ধুলা উড়া নিয়ে শাহজাহান মোল্যার জমিতে কাজ করা লোকজনের সাথে পাওয়ার টিলার চালক আমিনুর শেখ (২৮) এর কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে মো. আইয়ুব শেখ (৩৬), রবিউল শেখ (৩৬) ও গ্রাম পুলিশ আমীর হোসেনসহ পাঁচজন আহত হয়।

এদের মধ্যে আইয়ুব ও রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।। পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১০জনকে আটক করেছে। আটককৃতরা হলো তারা শেখ (৫০), হৃদয় শেখ (১৪), হাফিজুর রহমান (৪৫), শাহজাহান মোল্যা (৫৭), আজগর শরীফ (৩০), হান্নান শেখ (৬৬), নাজির শেখ (২০), জসিম শেখ (২০) ও রবিউল শেখ (১৫)।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স/এষ্