মুন্সীগঞ্জ প্রতিনিধি: করোনা আতংকের কারনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এখন রোগী শূন্য। আগে প্রতিদিন আন্ত: বিভাগ এবং বহি: বিভাগে হাজার হাজার রোগী বিভিন্ন চিকিৎসাসেবা নিতো।
করোনার আতংকের কারনে পুরো হাসপাতালটি এখন ফাঁকা রয়েছে। জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৬৮ জন। এদের মধ্যে ৩৬ জনকে ছুটি দেয়া হয়েছে । নতুন যোগ হয়েছে ৯জন। বর্তমানে পুরো জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪১ জন।
তবে এখনও জেলার আইসোলেশন ওয়ার্ডগুলোতে কোন রোগী ভর্তি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সিভিল সার্জন ডা: মো: আবুল কালাম আজাদ।
স/এষ্

