খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের কলেজ শাখার সভাপতির উদ্যোগে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাতে নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে বৃত্ত অঙ্কন করে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করা হয়েছে।
২৯শে মার্চ রবিবার দুপুরে উপজেলার বদলগাছী নতুন ব্রীজের মোড়ে নিত্য প্রয়োজনীয় দোকান গুলোর সামনে গোলাকার( বৃত্ত) অঙ্কন এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে জনগন কে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য কলেজ ছাত্রলীগের জনসচেতনতামূলক এই অভিনব প্রচার প্রচারণা করা হয়।
এ সময় বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহা বিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ বলেন, করোনা ভাইরাসকে ভয় না পেয়ে এই ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসার জন্য উপস্থিত দোকানদার ও ক্রেতাদের প্রতি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের তরুন মেধাবী নেত্রী নওগাঁ জেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা হীরা চৌধুরী ও নওগাঁ জেলা ছাত্রলীগের সদস্য মোঃ সুমন হোসেন প্রমুখ।
স/ এষ্

